top of page

ও-পজেটিভ (o+) ব্লাড-গ্রুপের মানুষদের কি মশা বেশি কামরায়!

  • Mar 3, 2017
  • 1 min read

আমার একটি গবেষণায় দেখেছি, মশারা ও-পজেটিভ ব্লাড-গ্রুপের মানুষদের রক্ত বেশি পছন্দ করে। একসাথে বসে থাকা বেশ কয়েকজন মানুষের মধ্যে বিশেষ ক’জনকেই মশারা বেশি কামরাচ্ছে! ‘কমন ফ্যাক্টর’ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, ঐ বিশেষভাবে আক্রান্ত ব্যক্তিগণের ব্লাড-গ্রুপ হলো— ও-পজেটিভ।

মশা কিভাবে বুঝতে পারে ব্যক্তিটি ও-পজেটিভ ব্লাড-গ্রুপের মানুষ? বিভিন্ন ব্লাড-গ্রুপের মানুষের শরীর থেকে কি বিশেষ বিশেষ গন্ধ নির্গত হয়? অথবা ও-পজেটিভ ব্লাড-গ্রুপের শরীর থেকে কি বিশেষ কোনো সংকেত প্রকাশ পায়— যার প্রতি মশারা বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকে! এ’নিয়ে গবেষণা চলছে।

চেয়ারে বসে থাকা অথবা শায়িত মানুষের পায়েই মশা বেশি কামরে থাকে। দেখা গেছে, আমাদের পায়ের রোমকূপগুলিতে বাসা বেঁধে থাকা জীবানুদের জৈবিক ক্রিয়াকান্ডের ফলে— পায়ের রোমকূপগুলি থেকে অথবা জীবানুদের শরীর থেকে একপ্রকার রস নিঃসৃত হয়ে থাকে, এবং সেই নিঃসৃত রস মশাকে আকৃষ্ট করতে পারে।

এখন, ও-পজেটিভ ব্লাড-গ্রুপের মানুষদের শরীরেই (বিশেষত পায়ে) কি ঐসব জীবানু বেশি থাকে? এ’নিয়ে আরো গবেষণার অবকাশ রয়েছে।

প্রসঙ্গতঃ বলি, বহুকাল পূর্বে— এই গবেষক লক্ষ্য করেছিলো যে হারমনিয়মের একটি বিশেষ ‘রিড’ থেকে নির্গত একটি বিশেষ তরঙ্গদৈর্ঘের সুরধ্বনি নির্গত হলে, সেই সুরধ্বনিতে আকৃষ্ট হয়ে, মশারা সুরধ্বনির কেন্দ্রাভিমুখকে লক্ষ্য করে ঝঁপিয়ে পড়ে। এটা বেশি লক্ষ্য করা যায় অন্ধকার ঘরে।

এই বিষয়টি তৎকালীন কাটোয়া কলেজের বিজ্ঞানের অধ্যাপক মাননীয় কালীচরণ দাস মহাশয়ের গোচরে নিয়ে আসলে, উনি তা’ পরীক্ষা করে দেখেন, এবং পরবর্তীকালে তিনি তাঁর লেখা— ‘প্রসঙ্গঃ মশা’ নামক প্রবন্ধে এই গবেষকের নাম উল্লেখ করে তথ্যটি প্রকাশ করেন। সে আজ বহু বছর আগের কথা।

এখন, আপনাদের মধ্যে যাঁরা ভুক্তভোগী— তাঁদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের অভিজ্ঞতার কথা জানিয়ে আমার এই গবেষণামূলক প্রবন্ধটিকে সম্পূর্ণ করে তুলতে এগিয়ে আসুন।

বিজ্ঞানবিষয়ক আমার অন্যান্য প্রবন্ধের জন্য এই ওয়েবসাইট-টি দ্রষ্টব্যঃ www.sumeru.wix.com/science

*আমার গবেষনার মূল বিষয় হলো— আধ্যাত্মিকতা, ‘আমি’ কে—কেন—কোত্থেকে—কোথায়, এই জীবন ও মহাজীবন (cosmic life)।

 
 
 

Comments


MahaManan University

© 2014 by Sumeru Ray created with Wix.com

RSS Feed
  • Facebook Clean Grey
  • Twitter Clean Grey
  • LinkedIn Clean Grey
bottom of page